অদ্ভুতুড়ে 10:33 PM

অগ্নিকাণ্ডের ক্ষতি থেকে রক্ষা পেলেন আমির খান, অমিতাভ বচ্চন ও হেমা মালিনীসহ কয়েকজন বলিউড তারকা। রোববার মুম্বাইয়ে এক সরকারি প্রচারণামূলক অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।





বিদেশি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে ভারত সরকার নিয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে বিশেষ উদ্যোগ। তারই প্রচারণামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে আগুন লাগে। ছড়িয়ে পড়া আগুনে নেভাতে নির্বাপনকর্মীদের ৩০ মিনিট সময় লাগে।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় মুম্বাইয়ের ছত্রপতি বিচে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিসহ অনুষ্ঠানে ৮ হাজার অতিথি ছিলেন সেখানে। একটি সম্মিলিত নাচের সময় অতিথিরা মঞ্চের নিচে আগুন দেখতে পান। এরপর দ্রুত সবাইকে সরিয়ে নেওয়া হয়।
এ দিকে পুলিশ ও নির্বাপন কর্মীদের প্রশংসা করে টুইটার করেছেন আমির খান। তিনি জানান, পুলিশ ও নির্বাপনকর্মীরা চমৎকার কাজ দেখিয়েছেন।
ওই সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাকস্টেজে ১ হাজারের বেশি শিল্পী পারফর্ম করার জন্য অপেক্ষা করছিলেন। ছড়িয়ে পড়া আগুন দ্রুত গ্রিন রুমের দিকে যেতে থাকলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.