অদ্ভুতুড়ে 11:08 PM
 
সালমান খানের ২০১৬ কেমন যাবে? জ্যোতিষী হবার দরকার নাই, আপামর ভারতবাসী এখন ঢলে রয়েছেন বজরঙ্গী ভাইজানের দিকে। তার প্রমাণ পাওয়া গেল চলতি আর্থিক বছরের হিসেব থেকে। ২০১৫-এ বলিউডে সব থেকে বেশি আয়কর্তা হিসেবে উঠে এসেছে তাঁর নাম।

২০১৫-এর হায়েস্ট পেইড বলিউড অভিনেতা হিসেবে চিহ্নিত হলেন সালমান খান। আয়কর দফতরের হিসেব জানাচ্ছে, তিনিই সবথেকে বেশি পরিমাণ টাকা অ্যাডভান্স কর দিয়েছেন। এই করের পরিমাণ ২০ কোটি টাকা। গত বছরে এই জায়গায় ছিলেন অক্ষয় কুমার। তিনি সরে গিয়েছেন দু’নম্বরে।

আয়কর প্রাদানের তালিকায় গোড়ার দিকেই রয়েছেন রণবীর কপূর, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। এঁদের প্রদত্ত করের পরিমাণ যথাক্রমে ১৫ কোটি,১৪ কোটি এবং ৮.৭৫ কোটি টাকা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.