অনেকদিন পর খবরে এলেন মিষ্টি। এলেন নতুন ছবির খবর নিয়ে। বলা যায় বেশ ভালো একটা ছবির খবরই নিয়ে হাজির হলেন সময়ের এই জনপ্রিয় তারকা। ছবির নাম 'তুই আমার।' এই ছবিতে মিষ্টি জান্নাতের বিপরীতে অভিনয় করছেন সায়মন সাদিক।
সজল আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় হেভেন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য এ ছবির শুটিং হবে টাঙ্গাইলে। আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ টানা শুটিং চলবে। মিষ্টি জান্নাতের অভিষেক আরও আগে হলেও কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি' চলচ্চিত্রে অভিনয় করে বেশ আলোচিত হন তিনি। এরপরেই ঢাকাই চলচ্চিত্রে মিষ্টিকে নিয়ে সমালোচক ও নির্মাতারা নতুন করে ভাবতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় 'তুই আমার' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে গান গাইবেন বলিউডের ছবি থ্রি ইডিয়টের 'ব্যাঁয়তি হাওয়া সা থা ওহ' গানের কণ্ঠশিল্পী শান। এছাড়াও আকৃতি কক্কর ও ইমরানের গানও থাকবো। ছবির সঙ্গীত পরতিচালনাও করবেন ভারতের শ্রী প্রীতম।

Post a Comment