অদ্ভুতুড়ে 10:39 PM
বলিউড বছরের শুরুতেই পেল সাফল্যের দেখা। পরপর কয়েকটি সিনেমার ব্যর্থতার পর জানুয়ারির চতুর্থ শুক্রবারে মুক্তি পাওয়া ‘এয়ারলিফট’ প্রবেশ করলে অতি প্রত্যাশিত ১০০ কোটি ক্লাবে। তবে এর জন্য সিনেমাটিকে দ্বিতীয় উইকএন্ডে পর্যন্ত অপেক্ষা করতে হলো। সিনেমার বাণিজ্য বিশেষজ্ঞ তরন আদর্শ টুইটের মাধ্যমে খবরটি জানান।



‘এয়ারলিফট’র প্রেক্ষাপট ১৯৯০ সাল। ইরাক আতর্কিত হামলা করে কুয়েতে। রাতারাতি ওই দেশের অধিবাসীরা বিপদের মুখে পড়ে। সৃষ্টি হয় অমানবিক পরিস্থিতির। ওই সময়কার এক ভারতীয় ব্যবসায়ীর কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘এয়ারলিফট’।
সিনেমাটি দ্বিতীয় রোববার আয় করে ৮.২৬ কোটি রুপি। সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে ১০২.৭৬ কোটি রুপি। তবে এতে আন্তর্জাতিক আয় অন্তভুর্ক্ত নয়।
‘বেবি’খ্যাত অক্ষয় বর্তমানে ক্যারিয়ারের সেরা সময়টা অতিক্রম করছেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজের ‌‘খিলাড়ি’ খেতাবের মর্যাদা ধরে রেখেছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.