Home
model
news
photoshoot
২২শে জানুয়ারী ইন্ডিয়ান স্পাইসি রেষ্টুরেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী মেহজাবিন গায়ক প্রীতম ও গায়ক শফিক তুহিন
মতিঝিল অফিস পাড়া কিংবা আরামবাগ, টিকাটুলি এবং আশপাশের এলাকার ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ ‘ইন্ডিয়ান স্পাইস রেষ্টুরেন্ট’। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ। নটরডেম কলেজের বিপরীতে ব্র্যাক ব্যাংকের পাশেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে এ রেস্তরাঁটি। এটি হবে মূলত ইন্ডিয়ান এবং বাংলা খাবারের কম্বিনেশন। ইন্ডিয়ান স্পাইস রেষ্টুরেন্ট হতে যাচ্ছে এইচ-কিউ গ্রুপের একটি তত্ত্বাবধানে একটি নতুন ধরনের খাবার দোকান।
২২শে জানুয়ারী শুক্রবার এটির শুভ উদ্বোধন করেন নারায়নগনজ্ঞ - ৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি এবং এইচ-কিউ গ্রুপের উপদেষ্টা জনাব কায়সার হাসনাত জানিয়েছেন সানজিদ হাসনাত। তাদের বিশেষ আকর্ষন হচ্ছে মুখরোচক সকালের নাস্তা এবং দুপুরের খাবার। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দীর্ঘ সময়ে রকমারি ইন্ডিয়ান এবং বাংলাদেশী স্বাদে ক্রেতারা পাবেন নানা স্বাদের খাবার। তিন বেলা পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা।
এখানে থাকবে দোসা, রাজকাচুরি, দই ফুচকা, বাসমতী চালের কাচ্চি, মোরগ পোলাও, সরিষা ইলিশ, বিভিন্ন ধরনের কাবাব সহ হরেক প্রকার খাবারের বিশাল সমারোহ। সম্পূর্ণ দেশীয় পাঁচক দ্বারা প্রস্তুতকৃত এই খাবারের স্বাদ, আমেজ ও আতিথেয়তা পেতে নিমন্ত্রণ রইলো এই নতুন রেস্তোরাঁতে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন নতুন সব অফার এবং রেসিপির খবর জানতে তাদের ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন fb.com/IndianSpicyRestaurant
এইচ-কিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সানজিদ হাসনাত আরো জানিয়েছেন, খুব শীঘ্রই তারা ব্যাস্ত মতিঝিল পাড়ার কর্পোরেট কাষ্টমারদের জন্য ফোনে অফিস ডেলিভারীর ব্যবস্থাও যোগ হতে যাচ্ছে। সুতরাং, প্রচন্ড ব্যস্ততার ভিতর আপনার অফিসে কিংবা কাজের ক্ষেত্রে বসেও ইন্ডিয়ান স্পাইসি'র স্বাদ নিতে পারবেন শুধুমাত্র একটি ফোন কিংবা অনলাইন খাবারের অর্ডার করে।
Post a Comment