অদ্ভুতুড়ে 10:40 PM

মুক্তির এক দশক পার করল আমির খান অভিনীত বলিউডের হিট সিনেমা ‘রং দে বাসন্তি’। সমসাময়িক ভারতীয় রাজনীতি ও বিপ্লবী ভগত সিংয়ের জীবনী নির্ভর সিনেমাটি পেয়েছিল দর্শক-সমালোচকদের প্রশংসা। এমন দিনে আরেক মাইলফলক সিনেমার সিক্যুয়ালের অনানুষ্ঠানিক ঘোষণা দিলেন আমির।






 




তিনি জানান, ২০০৯ সালের হিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়ালের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা রাজকুমার হিরানি।
‘রং দে বাসন্তি’র এক দশক পূর্তির সংবাদ সম্মেলনে সোমবার রাতে আমির বলেন, “রাজকুমার হিরানি কিছুদিন আগে জানিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়ালের জন্য গল্প খোঁজা হচ্ছে। সুতরাং, শিগগিরই আমরা এক হচ্ছি। তবে একে ব্রেকিং নিউজ মনে করবেন না।”
ওই অনুষ্ঠানে আরও হাজির ছিলেন সিনেমাটির নির্মাতা রাকেশ ওম প্রকাশ মেহরা, অভিনেতা সারমান জোশি, সিদ্ধার্থ ও ওয়াহিদা রহমান। ছিলেন না সোহা আলী খান, কুনাল কাপুর ও মাধবন।
এ দিকে নতুন সিনেমা ‘দঙ্গল’র জন্য বাড়তি ২২ কেজি মেদ ঝরানো শুরু করেছেন আমির। মিস্টার পারফেক্টশনিস্ট জানান, সিনেমাটির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে। সবাই তার ওজন নিয়ে চিন্তিত কিন্তু সিনেমাটির কী অবস্থা তার খবর রাখছেন না বলে মন্তব্য করেন। সিনেমাটির বাকি অংশের শুটিং হবে জুনে। এর মধ্যে আমিরের শরীর ‘গজিনী’ লুকে ফিরে আসবে।



‘দঙ্গল’ চলচ্চিত্রের জন্য ২২ কেজি ওজন বাড়িয়েছেন ৫০ বছর বয়সী আমির খান। বর্তমানে চলছে বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া।
নতুন লুক নিয়ে আমিরের কোনো লুকোচুরি নেই। বাড়তি ওজন ও সাদা দাড়ি নিয়ে প্রায়শ তিনি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন। মাস কয়েক আগে লুধিয়ানায় ‘দঙ্গল’র শুটিংকালে কাঁধে চোট পেয়েছে এ তারকা। আলোচিত সিনেমাটি নির্মিত হচ্ছে কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী অবলম্বনে। মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.