অদ্ভুতুড়ে 10:59 AM
সালমান খানের প্রথম প্রেমিকা অভিনেতা অশোক কুমারের নাতনি শাহিন

সালমান খানের প্রথম প্রেমিকা কে? এই প্রশ্নটি উঠলেই অনেকে বলবেন সঙ্গীতা বিজলানি। কিন্তু না। সঙ্গীতার আগেও তাঁর জীবনে আরও একজন এসেছিলেন। কে ছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে সম্প্রতি সালমানকে নিয়ে লেখা একটি বইতে। সেখানে তাঁর শৈশব থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে তারই খতিয়ান রয়েছে। শুধু তাই নয়, তাঁর জীবনে কতজন এসেছে, কতজনের সঙ্গে ব্রেকআপ হয়েছে সব ওই বইতে প্রকাশিত হয়েছে। ওই বইতে দাবি করা হয়েছে, সালমানের জীবনে পাঁচজন নারী এসেছিলেন। সারা দুনিয়া চারজনের নাম জানলেও পঞ্চমজন কে সেটা হয়তো কেউই জানেন না। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তাঁর জীবনে আসে শাহিন জাফরি। কে এই শাহিন? অভিনেতা অশোক কুমারের নাতনি শাহিন। অশোক কুমারের মেয়ে ভারতী সইদ জাফরির ভাই হামিদকে বিয়ে করেন। ওঁদের দুই মেয়ে। একজন জেনিব এবং অন্যজন শাহিন। এই শাহিন একজন পেশাদার মডেল ছিলেন। সালমান খানের সঙ্গে তাঁর অনেকদিনের সম্পর্ক ছিল। পরে সালমানের জীবনে সঙ্গীতা বিজলানি আসার পর শাহিন একটি এয়ারলাইন্সে চাকরি নিয়ে চলে যান।   পুরো ঘটনাটি শাহিনের ভাইজি কায়রা এক সাক্ষাত্কারে বলেন। সঙ্গীতার পর সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জারিন খানের মতো অনেকেরেই নাম সালমানের সঙ্গে জড়িয়েছে। কিন্তু শাহিন যে তাঁর প্রথম প্রেমিকা ছিলেন সেটা আচমকাই সামনে এসে যায় কায়রার ওই সাক্ষাত্কারে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.