শোবিজ নিউজঃ রোহিঙ্গাদের জীবনকাহিনী বরাবরই হৃদয়ে দাগ কাটার মতো। সর্বদাই এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয় তাদের। এবার তাদের সেই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।

শরণার্থী জীবনের দুঃখগাঁথা নিয়ে রচিত ‘টান’ নাটকে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। যদিও প্রথমে নাটকটির নাম রাখা হয়েছিল ‘রিফিউজি’। পরে এটির নাম পরিবর্তন করা হয়।
নাটকের কাহিনীতে, ধনী পরিবারের সন্তান সুহাস ভালোবাসে রোহিঙ্গা এক তরুণীকে। কিন্তু অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় সুহাসের। বিয়ের দিন কাউকে কিছু না জানিয়ে সুহাস সোজা চলে যায় কক্সবাজারে সেই শরণার্থী মেয়েটির খোঁজে। সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য ছেড়ে ‘টিকলি’ নামের ওই মেয়েটির সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় সুহাস।
নাটকে টিকলি চরিত্রে দেখা যাবে প্রভাকে। রুদ্র মাহফুজের রচনা আর মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন- আলিফ, নিশা প্রমুখ।
নাটকে টিকলি চরিত্রে দেখা যাবে প্রভাকে। রুদ্র মাহফুজের রচনা আর মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন- আলিফ, নিশা প্রমুখ।

Post a Comment