অদ্ভুতুড়ে 10:06 PM
‘এন এইচ টেন’ দিয়ে বলিউডে প্রযোজক হিসেবে ডেব্যু হয়েছে আনুশকা শর্মার। দর্শকদের যথেষ্ট প্রশংসা পেয়েছিল ওই থ্রিলার ছবিটি। তাই এবার সাহস করে দ্বিতীয় প্রজেক্টে হাত দিলেন নায়িকা। তবে এবার স্বাদ বদল। থ্রিলারের বদলে রোমান্টিক কমেডি ছবি প্রযোজনা করতে চলেছেন নায়িকা। 


নায়িকা জানিয়েছেন, তিন জন নতুন পরিচালকের চিত্রনাট্য থেকে বাছাই চলছে। তবে পরিচালক আনসাই লালের চিত্রনাট্যই নাকি বেশি পছন্দ হয়েছে আনুশকার। জানা গেছে, এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ভিকি ডোনার খ্যাত আয়ুষ্মান খুরানা। আর নায়িকা? না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক। যদিও বলি-মহলে জোর খবর এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

প্রযোজক আনুশকার সেকেন্ড ম্যাচের স্কোরের দিকে আপাতত তাকিয়ে সিনেপ্রেমীরা।

সূত্র: আনন্দবাজার

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.