অদ্ভুতুড়ে 10:44 PM
চিকিৎসাবিজ্ঞান বিষয়ক একটি জাদুঘরের তালা ভেঙে প্রবেশ, সংরক্ষিত মানব-মস্তিষ্ক চুরি তারপরে তা ইবে’র মাধ্যমে অনলাইনে বিক্রি করেছেন চোর।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নজিরবিহীন চুরিকাণ্ডে চোর ডেভিড চার্লসকে সাজা দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের নির্দেশে এখন ওই চোরকে একবছর গৃহবন্দি থাকতে হবে।

২৩ বছরের ওই তরুণ ইন্ডিয়ানা মেডিকেল হিস্ট্রি মিউজিয়ামে মানবদেহের সংরক্ষিত মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চুরি করতে বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছেন বলে জানা গেছে।

জাদুঘর ভবনটি আগে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো। ১৮৪৮ সালে নির্মিত ভবনটি পরে জাদুঘরে রূপান্তর করা হয়।

এর আগে ২০১৩ সালেও একই কারণে গ্রেফতার হয়েছিলেন চার্লস। তাকে গ্রেফতারের পর ৮০ পাত্র মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করে পুলিশ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.