খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন সুজান কারলান্ড। ধর্মান্তরিত হওয়ায় প্রতিদিন টুইটার অ্যাকাউন্ট খুললেই সুজানের জন্য অপেক্ষা করত গালমন্দ। মুসলিম বিরোধী টুইটের মিছিলে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। এই টুইট আক্রমণ থেকে বাঁচতে খুঁজে নিলেন এক অভিনব উপায়।
ঠিক করলেন ঘৃণা ভরা প্রতি টুইটে ইউ

নিসেফকে সুজান দান করবেন ১ ডলার। তারপর থেকে এখনও পর্যন্ত ১০০০ ডলার দান করেছেন সুজান। ইউনিসেফ সুজানের দান করা ১০০০ ডলার খরচ করেছে দুস্থ ছেলে মেয়েদের পড়াশুনা ও স্বাস্থ সুরক্ষার জন্য।
সুজানের জন্ম হয়েছিল একটি খ্রিস্টান পরিবারে। ১৯ বছর বয়সে খ্রিস্ট ধর্ম থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হন সুজান। এখন সুজানের বয়স ৩৪। সমাজবিদ্যা নিয়ে পিএইচডি করেছেন সুজান। টুইটের তির্যক তিরে বিদ্ধ সুজান এখন একজন উদাহরণ। ব্লক করে, বুঝিয়ে বলা, পাত্তা না দেওয়া কোনও কিছুতেই কাজ না হওয়ায় বেছে নিয়েছেন অর্থ দানের উপায়। 'যত ঘৃণা ততধিক দান'।
সুজানের এই কৃতিত্বকে সম্মান জানিয়েছে ইউনিসেফ। এছাড়া সুজানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। এমনকি সুজানের অনেক ফলোয়ারাও সুজানের মতই ইউনিসেফকে অর্থ দান করার জন্য উৎসাহী হয়েছেন।
এসবের উত্তর জানাতে ভুল করেননি সুজান। ফিরতি আরেকটি টুইটে তিনি বলেন, 'সহানুভূতি দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। নিন্দুকদের রুখে দাঁড়ান, যারা নিজেদেরকে নিজেরা সাহায্য করতে পারছেন না।'

Post a Comment