অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি প্রতিষ্ঠানটির নিজস্ব অক্সিজেন ওএস ইউআই অপারেটিং সিস্টেমে চলবে ওয়ানপ্লাস এক্স। এতে ৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৩ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এতে স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ
ছাড়া ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এতে ২৫২৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।
ডিভাইসটির বিষয়ে ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ বলেন, নতুন স্মার্টফোনটির নকশায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ফলে এটি যেকোনো ধরনের লাইফস্টালের সঙ্গে সহজেই মানানসই।
Post a Comment