ফেসবুক সেফটি চেক পেজে বলা হয়েছে, “দ্রুত খোঁজ এবং ওই এলাকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো” এবং “তুমি যদি জানো সে নিরাপদে আছে তাহলে মার্ক করো”। খবর এএফপির।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, প্যারিসের এ ঘটনায় আমরা শোকাহত। আর এ সময়ে খবরের জন্যে উদ্বিগ্ন পরিবার ও বন্ধুদের জন্যে ওই এলাকার সঙ্গে যোগাযোগ করাটা খুবই দুরূহ কাজ।
প্রসঙ্গত, প্যারিসের বিভিন্ন জায়গায় শুক্রবার একের পর এক
নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে ১২০ জনের প্রাণহানির কথা বলা হলেও এ সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
Post a Comment