অদ্ভুতুড়ে 10:59 PM


জয় হো-তে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ডেইজি শাহ। জয় হো মোটেই বক্স অফিস সাকসেস পায়নি। তবে, ডেইজি কিন্তু মোটেই পিছিয়ে পড়ার মেয়ে নন। বলিউডে টিকে থাকতে, নিজের অস্তিত্ব প্রমাণ করতে  আরও বেশি সাহসি হয়ে উঠেছেন ডেইজি। এখন তাঁকে দেখা যাবে 'হেট স্টোরি থ্রি'-তে। আর সেখানে ইতিমধ্যেই যে ট্রেলার লঞ্চ হয়েছে, তাতে অনেক বেশি খোলামেলা দেখা যাচ্ছে ডেইজিকে। নিজেকে এভাবে দেখে খুশি ডেইিজও। তবে, তাঁর আরও বেশি খুশির কারণ, স্বয়ং সালমান খান নাকি হেট স্টোরির ট্রেলর দেখে ডেইজিকে বলেছেন যে, তাঁকে খুবই সেক্সি লাগছে এই ফিল্মে। ডেইজি বলেছেন, 'আমার প্রথম ফিল্মে তাঁর সঙ্গে কাজ করেছি। যেকোনও সমস্যায়, ভালোলাগায় সালমান খানকে জানাই। খুবই সাপোর্ট করে আমায়। আর হেট স্টোরি থ্রির প্রোমো দেখে তো সলমান খুবই খুশি। বলেছে, আমায় খুবই সেক্সি লাগছে।'

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.