৬ এজ স্মার্টফোনটির স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তার মাথা। সিলভারস্টাইন বলেন, ‘আমার ফোনটি গুলি না ঠেকালে চূর্ণবিচূর্ণ হয়ে যেত আমার মাথা’। এর আগেও অতর্কিত গুলির সম্মুখীন হয়ে স্মার্টফোনের কল্যানে প্রাণে বেঁচে গিয়েছিলেন বেশ কয়েকজন। এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফ্রেসনো স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর কাছ থেকে ল্যাপটপসহ ব্যাগ ছিনতাই করার সময় এক ছিনতাইকারী ওই শিক্ষার্থীকে সেমি অটোমেটেড পিস্তল গিয়ে গুলি করে। গুলি ওই তরুণের প্যান্টের পকেটে লাগলেও, দূর্ঘটনা থেকে বেঁচে যায় ওই শিক্ষার্থীটি। কারণ গুলিটি তার জিন্সের প্যান্টের পকেটে থাকা আইফোন ৫ এস ফোনটিতে লাগে, এতে আইফোনটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হলেও প্রাণে বাঁচে সে। এ বছরের মে মাসে ব্রিটেনেও এ ধরনের ঘটনা ঘটেছিল। ১৯ বছরের এক তরুণকে তার প্রতিবেশী গুলি করলে, রক্ষা পায় তরুণটি। গুলি গিয়ে লাগে শার্টের পকেটে থাকা আইফোন ৫সি-তে। এতে আইফোনটি জ্বলে গেলেও, প্রাণে বেঁচে যায় ওই তরুণ। ২০১২ সালেও যুক্তরাষ্ট্রে এ ধরনের আরেক ঘটনায় গুলি ঠেকিয়ে ৪৯ বছর বয়সী মালিকের প্রাণ রক্ষা করেছিল আইফোন ৪এস।
Post a Comment