অদ্ভুতুড়ে 10:58 PM
১৬ বছরেই দুই কোম্পানীর মালিক!বয়স মাত্র ষোল বছর। নবম শ্রেনীতেই দুই দুই বার ফেল। এরপরও দুইটি কোম্পানীর মালিক সে।

মজার ব্যাপার হচ্ছে, এই ছেলেটি স্কুল ছাড়ার মাত্র দু-বছর পরই দুইটি কোম্পানির মালিক হয়ে যায়! এতে তার বাবার তেমন অর্থনৈতিক কোনো সহযোগীতা ছিল না।

মুম্বাইয়ের অঙ্গদ দারয়ানি জানিয়েছে, নবম শ্রেনীতে পড়ার সময় পড়ালেখা ছেড়ে দেয় সে। দু-বার পরীক্ষা দিয়েও পাশ জুটেনি তার ভাগ্যে।

তার ভাষ্যমতে, চলমান পড়াশোনার পদ্ধিতিটি আমার পছন্দ নয়। বিদ্যালয়ে যাওয়ার সময় মনে হত, শেখার মতো কিছু নেই। পড়ার কক্ষে গেলে হাসি আসত। পুরোনো চিন্তাধারা মুখস্থ করার পক্ষে নয়।

এ জন্যেই, পড়তে ভালো লাগত না। প
ড়া পড়ে মনে থাকতো না। এই কারণেই পড়া চালিয়ে যাওয়া হয়নি। তা ছাড়া, গ্রেডিং পদ্ধিতিও পছন্দ হয়না। গ্রেডিংয়ের জন্য বাড়িতে পড়ার চাপ বাড়ে।

MIT-র প্রফেসর ড. রমেশ রাসকরকে নিয়ে একটি টিম গঠন করেছে সে। যারা, উদ্ভাবনী ক্ষমতায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চায়। তারা তৈরি করেছে ভার্চুয়াল ব্রেলর, যার কাজ যে কোনো পিডিএফ(PDF) ডকুমেন্টকে ব্রেলে কনভার্ট করা।

১০ বছর বয়সে একদিন সে তার বাবাকে বলেছিল, আমি Hover Craft বানাতে চাই। বাবা বলেন, এগিয়ে যাও। সেই থেকে শুরু।

স্কুলে যেতে অনীহা থাকলেও পড়াশোনা বন্ধ করেনি সে। বিভিন্ন ম্যাগাজিন, টিভি শো, সায়েন্সের বই পড়াতো সে। সময় পেলে ইঞ্জিনিয়ার বাবার অফিসেও যেত। এভাবেই নিজেকে সাজিয়েছে সে।

তার বাবার কথায়, ছোট থেকেই ওর মাথায় নতুন নতুন ধারণা আসতো। যা আমাকে অভিভুত করতো। সেই থেকে অনেক কিছু তৈরিও করেছে সে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.