অদ্ভুতুড়ে 12:26 PM
গতকাল শুক্রবার পরীমনি অভিনীত 'নগর মাস্তান' চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে


বাংলা চলচ্চিত্রের এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির আজ একুশে পা দিলেন। গতকাল শুক্রবার পরীমনি অভিনীত 'নগর মাস্তান' চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর একটি সিনেমা হলে ছবিটি দেখে বাসায় ফিরে জন্মদিনের কেক কাটার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখনই পরীমনি সারপ্রাইজড হন। কেমন সারপ্রাইজড? থাক না কিছু গোপনে এমন কথা বলে আপাতত সারপ্রাইজড গোপনই রাখলেন হালের এই ব্যস্ত তারকা।

পরীমনির সাথে যখন কথা হয় তখন মধ্যদুপুর। এই দুপুর পর্যন্ত জন্মদিনের সময়গুলো কেমন কাটলো? পরীমনি জানান, জন্মদিনের প্রতিটা মুহূর্ত অনেক রোমাঞ্চকর কাটছে। অনেক ভালো কাটছে। বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আমি অভিভূত। তারচেয়েও বড় কথা প্রতিঘণ্টায় আমি সারপ্রাইজড হচ্ছি।  

উইকিপিডিয়ার হিসেবে পরীমনি আজ ২৩ বছরে পা রাখলেন। তবে উইকিপিডিয়ার এই তথ্যকে তিনি উড়িয়ে দিলেন। জানান, উইকিপিডিয়ায় এইসব তথ্য কে যে আপডেট করে, আমার সাথে উইকিপিডিয়ার কেউ কথা বলেছে নাকি? যাই হোক, পরীমনির জন্মদিন ভালো কাটছে। ক্যারিয়ারের এই আলোকজ্জ্বল সময়টা তাঁর এমনিতে ভালো কাটারই কথা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.