অদ্ভুতুড়ে 1:14 AM

সোনাক্ষী সিনহা কিংবা আলিয়া ভাটেরা এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। ওদিকে জ্যাকি শ্রফের ছেলে টাইগারও জানান দিয়েছেন আগমনবার্তা। এবার সেই পথ ধরে অভিষেক হলো আথিয়া শেঠির। তিন দশক আগে সুভাষ ঘাইয়ের সুপার হিট ছবি হিরোর রিমেক দিয়ে বলিউডে পা রাখলেন সুনীল শেঠির মেয়ে।

 

আথিয়া অবশ্য এর আগেই ফ্যাশন দুনিয়ায় কাজ করেছেন। র্যাম্পে নিয়মিতই দেখা গেছে তাঁকে। আর বাবার সৌজন্যে বলিউডের পৃথিবীও তাঁর অচেনা নয়। তবে শেঠি-কন্যা জানালেন, ফ্যাশন নয়, অভিনয়ই তাঁর লক্ষ্য। বললেন, ‘আমি ফ্যাশন আইকন হওয়ার জন্য আসিনি। ফ্যাশন দিয়ে আমি নিজেকে জাহির করতে চাই না। খুবই সাদাসিধে পোশাক পরতে পছন্দ করি, পোশাকের ব্যাপারেও খুঁতখুঁতে নই।’
অবশ্য র্যাম্পের সঙ্গে নিজের যোগসূত্র একেবারে ছিন্নও করছেন না এই ২২ বছর বয়সী—‘আমি তো বেড়েই উঠেছি র্যাম্পে হেঁটে।’ আরেকজনের কথা আথিয়া কখনো ভুলবেন না। সালমান খান। সালমান প্রযোজিত ছবিতে কাজ করেই যে তাঁর যাত্রা শুরু!

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.