অদ্ভুতুড়ে 1:21 AM

একসঙ্গে ঘন ঘন ছবি তুললে লোকে কী বলবে! যা বলার তাই বলেছে। ছড়িয়ে পড়েছে গুঞ্জন। প্রশ্নবানে ইতিমধ্যে জর্জরিত এলিজাবেথ ওলসেন বলেই বসেছেন, আরে বাবা, ছবি তুললেই কী প্রেম হয়ে যায়?

 

টম হিডলস্টনের সঙ্গে এলিজাবেথ ওলসেনের প্রেমের খবর সংবাদমাধ্যমগুলো প্রথম প্রকাশ করেছিল গত মে মাসে। পর পর বেশ কয়েকবারই একসঙ্গে ছবি তুলেছেন তাঁরা। তারপরেই এই বিপত্তি। তবে এ নিয়ে এতটুকু শঙ্কিত নন ওলসেন। তিনি বলেছেন, ‘আমি টমের সঙ্গে মোটেই প্রেম করছি না। লোকে যা ভাবে ভাবুক।’
এ প্রসঙ্গে এলিজাবেথ ওলসেন বলেছেন, ‘আমরা ভালো বন্ধু। প্রায় চার বছর ধরেই আমাদের চেনা-জানা। টরেন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি ছবির প্রচারণার সময়ে একসঙ্গে এক রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছি মাত্র। সেখানে তো আরও অনেকেই ছিলেন!
‘দ্য অ্যাভেঞ্জার: এজ অব আলট্রন’ ছবিতে টমের সঙ্গে অভিনয় করেছেন ওলসেন। এই অভিনেত্রী আরও বলেন, ‘এর আগেও ক্রিস ইভান, জেরেমি রেনারের সঙ্গে আমাকে জড়িয়ে অনেক কথা শোনা গিয়েছিল। পাত্তা দেইনি। এবারও দিলাম না।’
আগামী বছর মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার।’
অন্যদিকে, ‘অ্যাভেঞ্জার’, ‘থর’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন হিডলস্টোন। আগামী মাসের ৯ তারিখ প্রাথমিকভাবে স্পেনে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘ক্রিমসন পিক’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.