অদ্ভুতুড়ে 11:21 PM
পুরনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন গতি ও বিশেষ ফিচার নিয়ে আইওএস৯ অপারেটিং সিস্টেম আনল অ্যাপল।
গত মাসের শেষ নাগাদ সুখবরটি দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বলা হয়েছিল, আইওএস’র পরবর্তী ভার্সন আইওএস৯, আইফোন৪ এস, আইপ্যাড ২ অথবা আইপ্যাড মিনি ব্যবহারকারীদের ধীরগতির বিরক্তি থেকে মুক্তি দেবে।
আইওএস৯
স্থানীয় সময় সোমবার সান ফ্রান্সিসকোতো ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) আইওএস’র নতুন এ ভার্সন উন্মুক্ত করলো অ্যাপল।
 সার্চে আরো আধুনিকতা, পাশাপাশি একসঙ্গে দুটি অ্যাপ চালু রাখাসহ আইওএস৯-এ বেশ কয়েকটি নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। আইওএস’র নতুন ভার্সন ব্যবহারে আইপ্যাডে একসঙ্গে বিভিন্ন কাজ করা যাবে।
কনফারেন্সে অ্যাপল ওয়াচের আপডেট ভার্সন উন্মুক্তের কথা জানান অ্যাপল’র সিইও টিম কুক। একইসঙ্গে ম্যাকের পরবর্তী ভার্সনের কথাও বলা হয়, যা চলতি বছরের শেষ নাগাদ পাওয়া যাবে।
এছাড়া বহুল কাঙ্ক্ষিত মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘অ্যাপল মিউজিক’ উন্মুক্ত করেন কুক। বহু বছর ধরে আইপড ও আইটিউন সঙ্গীতপ্রেমীদের সেবা দিলেও সম্প্রতি এর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। শুধু আইওএস নয়, বছরের শেষ নাগাদ এ সংক্রান্ত একটি অ্যাপ পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.