জনপ্রিয় টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ ব্যবহার করতে পারছেন না বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সংযোগ
সমস্যার কারণে অ্যাপটির মাধ্যমে ভয়েস কল ও ভিডিও কল করতে পারছেন না।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জা
নিয়েছে, ২১ সেপ্টেম্বর ৪টা ২৩ মিনিটে স্কাইপ জটিলতার খবর প্রথম জানায় ডাউনডিটেক্টর ডটকম নামের একটি প্রযুক্তি সেবাবিষয়ক ওয়েবসাইট। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা সচল বা অচল থাকার প্রতিবেদন দিয়ে থাকে সাইটটি।
নিজস্ব ‘হার্টবিট’ সেবার মাধ্যমে স্কাইপ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘আপনাদের মধ্যে কেউ কেউ সংযোগ জটিলতার শিকার হতে পা
রেন এবং আপনারা অনলাইনে থাকলেও অফলাইন দেখাতে পারে। স্কাইপের স্ট্যাটাস সেটিংয়ে একটি জটিলতা চিহ্নিত করেছি আমরা। ভুক্তভোগীরা তাদের স্ট্যাটাসও পরিবর্তন করতে পারবেন না। তাদের কনট্যাক্ট লিঙ্কের সবাইকে অফলাইন দেখাবে এবং স্কাইপের মাধ্যমে কলও করা যাবে না তাদের।’
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস আরও জানিয়েছে, ভিডিও কল আর ভয়েস কল সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে স্কাইপ অ্যাপের ইনস্ট্যান্ট মেসেজিং সেবা। সংযোগ জটিলতার শিকার হয়নি ‘স্কাইপ ফর ওয়েব’-ও। তবে এখনও বেটা পর্যায়ে থাকায় এই সংস্করণটির ব্যবহারকারীর সংখ্যা নেহাতই কম।

স্কাইপ ব্যবহারকারীদের কাছে এই অনাকাঙ্খিত দুর্ভোগের জন্য টু্ইটারে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব আপডেট ইস্যু করারও আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Post a Comment