অদ্ভুতুড়ে 11:40 AM

রোমানিয়ান উপস্থাপিকা ইউলিয়া ভ্যানটরের সঙ্গে সালমান খানের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। মাঝে তাদের প্রেমের গল্প ঝিমিয়ে ছিলো। তবে আবার তা আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, বিদেশিনীর অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। পুরো ঘটনাটা হয়েছে চুপিসারে।
ইউলিয়ার প্রতি সালমানের মধ্যে বরাবরই আলাদা ভালোলাগা লক্ষ্য করা গেছে। কিন্তু পরিবারের আপত্তি থাকায় তাকে নিয়ে এগোতে পারছিলেন না ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তবে পরিস্থিতি বদলেছে। সল্লুর পছন্দকে গুরুত্ব দিচ্ছে খান পরিবার। তাদের মত থাকায় ইউলিয়ার সঙ্গে বাগদান পর্বটি সেরে ফেলতে দেরি করলেন না তিনি।
সম্প্রতি ডায়মন্ড ও প্লাটিনামের একটি আংটি দেখা গেছে ইউলিয়ার অনামিকায়। তার জনসংযোগ কর্মকর্তা বুখারেস্টে ফিরে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের শুরুর দিকেই হবে বিয়ে। ধারণা করা হচ্ছে, সালমানের সঙ্গে হয়েছে তার আংটিবদল। কারণ কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বজরঙ্গি ভাইজান’ তারকা বলেন, ‘মনে তো হচ্ছে, আমি এ বছরেই বিয়ে করতে যাচ্ছি!’
বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর ভাবা হয় সালমানকে। তার বিয়ে বরাবরই সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু কবে নাগাদ বিয়ের সানাই বাজবে তার কোনো সদুত্তর তিনি এখনও দেননি। ভক্ত ও ঘনিষ্ঠজনদের চাওয়া, শিগগিরই বিয়ে করে থিতু হবেন সালমান। ইউলিয়ার সঙ্গে বাগদানের গুঞ্জন ওঠায় তারা বরং খুশি।
দুই বছর ধরে সালমান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। ভারতে এলেই প্রেমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ভোলেন না ৩৫ বছর বয়সী এই তারকা। গত বছর সালমানের ছোটবোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেটেও দেখা গেছে তাকে। এরপর পানভেলে নিজের খামারবাড়িতে প্রেমিকার সঙ্গে ছবি তোলেন সালমান। সবই জানাজানি হয়েছে
Online Dhaka Guide's photo.

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.