অদ্ভুতুড়ে 11:22 AM
পৃথিবীতে কত আজব রীতিনীতি চালু রয়েছে। অনেক কিছুই আমাদের অজানা। বিয়ে করার রীতি সব দেশেই চালু আছে। তবে এক এক দেশে এক এক রকম। তবে কখনও কি শুনেছেন বিয়ের জন্য বাজার রয়েছে। মানে বাজারে বউ কেনা বেচা হয়! অবাক হলেও বুলগেরিয়ায় এ রীতি চালু রয়েছে। মানে সেখানে বাজারে বউ কিনতে পাওয়া যায়। বিয়ে করতে চাইলে বাজারে গিয়ে ইচ্ছেমত দরদাম করে বউ কিনে নিয়ে আসতে পারেন। বাজারে গেলে দেখতে পাবেন, সেজেগুজে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ আবার রূপচর্চা করছেন। কেউ আবার পোশাক-আশাকের সঙ্গে স্বর্ণালংকারগুলো আরেক বার ঠিক করে নিচ্ছেন। সবাই অপেক্ষা করছে বরের জন্য। বউ বাজারে তাদের নিয়ে এসেছেন তাদের মা-বাবারা। নির্দিষ্ট দিনগুলোতে সুন্দরী বউয়ের খোঁজে পাত্রসহ পাত্রপক্ষও হাজির হন এই হাটে।
ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় এমন রীতি চালু রয়েছে। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন। যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়। এক বছরে চারবার ‘কনে হাট’ বসানো হয়। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয়ও পান করেন তারা।


*** ভিডিওটি দেখুন :

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.