![]() |
| কারিনা কাপুর আবার সাইজ জিরো হতে চলেছেন ! |
মুম্বাই সাইজ জিরো হয়ে বলিউডকে চমকে দিয়েছিলেন তিনি। সাইজ জিরো থাকাকালীন ‘তাসান’ ছবিতে অভিনয় করার সময়ই নবাব সাইফ আলি খান তাঁর প্রেমে পড়েন৷ এখন তিনি বেগম। তবে বেগম কারিনা কাপুর খান ফের তাঁর ফিগারে চমকে দিতে চলেছেন বলিপাড়াকে।
ক’দিন আগে তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পর তাঁরে প্রতিবার নতুন করে কিছু প্রমাণ করতে হবে না। দীপিকা-কঙ্গনাদের জমানায় তাই আর সাইজ জিরো হয়ে চমক দিতে চান না তিনি। তবে খবর, কারিনা আপাতত লিকুয়েড ডায়েটে আছেন। আর তাতেই জল্পনা বেড়েছিল যে, তিনি কি আবার সাইজ জিরো হতে চলেছেন? সাইজ জিরো না হলেও, করিনার চমক অবশ্য তাঁর ফিগারেই৷ একটি বিজ্ঞাপনেরকাজের প্রয়োজনে বিশেষ ডায়েট করছেন কারিনা। কারিনার ঘনিষ্টমহল জানাচ্ছে, ফুডি করিনা আর সাইজ জিরো হতে চান না৷ বেশ কিছুদিন আগে সে কথা তিনি জানিয়েওছিলেন এক সাক্ষাৎকারে৷ ফিলহাল তাঁর এই ডায়েটিং প্ল্যান শুধু বিজ্ঞাপনেক কাজটির জন্যেই।
কারিনা সাইজ জিরো হচ্ছেন না শুনে অবশ্য হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁর অনেক ফ্যান। ‘তাসান’-এর কারিনার থেকে বেগম বেবোকেই অনেক বেশী পছন্দ বলিপাড়ার।

Post a Comment