শাহীন রেজা : তোমার স্নায়ুর নিচে প্রতিদিন পিষ্ট হয় বিমর্ষ দুপুর স্মৃতির ঝাপি খুলে মেঘগুলো বসে থাকে যেন এলোচুলঘামের শরীরজুড়ে রৌদ্রের অণু একাকী তৃষ্ণার্ত পাখি সেই ঘোরে কেবলি সাঁতার কাটে কেবলি সাঁতার কাটে ঘুম সরোবরেদরজার ওপাশ থেকে ডাকে চাবিওয়ালাতালার গন্ধ নিয়ে পলাতক স্মৃতির বাদুড়আলোর চৌকাঠ বেয়ে ছায়াগুলো ক্রমাগত শূন্যলতায়নির্ভয়ে নেমে আসে শালিকেরা, শ্রাবণেরা এবং তোমার চোখ; কাকভেজাসেই জলে তুমি আমি চিরকাল যেন পলাতকআর শুধু আমাদের কবিতা-শরীর।

বিপন্ন বসতেরওশন মতিন বিপন্ন বসতে বেঁচে থাকার মর্মমূলে স্মৃতির ফসিলরোদেলা লিরিকে শিল্প সুখের আল্পনা আঁকেশৈশবের সবুজ বেষ্টনীতে ফিরে যাওয়াএই সবুজ সকালে নীল কষ্টগুলো বুকে ফিনকি তোলে হররোজলোক-লোকান্তরে প্রতিদিন খুঁজেফিরি ফেলে আসা স্বর্গের বাগান বড্ড আকাল, হতশ্রী দৈন্যদশায় নিজের পাঁজরের হাড় গুনতে হয়পোড়ামাটি মানচিত্রে দুঃখের নোনাজলে অন্ধ আতঙ্কের কবরেবিলুপ্তির বোধোদয়ে বড্ড বকোয়াজ বাচাল সভ্যতাঅভিশপ্ত জনপদে মন্বন্তরের কালো থাবা নির্বাক মনের কুয়াশায় হেঁটে যাই মায়াবী প্রহরেঅদ্ভুত ভূতের মতো নগর কাব্যের বহুরূপী চিত্রকলায়সময়ের ক্যানভাসে নক্শীকাঁথার নীলকণ্ঠী পাখির মতোবারুদে বিষে ঝুলে আছি শরাহত বিপন্ন বসতে অন্ধ আক্রোশ ডালপালা মেলে শয়তান বৃক্ষের মতো

Post a Comment