অদ্ভুতুড়ে 10:55 AM

গত গ্রীষ্মে সাইবেরিয়ায় পাওয়া বেশকিছু গর্ত বিশ্ববাসীর মনে যথেষ্ট কৌতুহলের সৃষ্টি করেছিল। অনেকেই ভেবেছিলেন, এগুলো এলিয়েনের তৈরি কিংবা উল্কাপিণ্ড আছড়ে পড়ার কারণে সৃষ্টি হয়েছে। আর এমনটি ভাবার কারণ হলো, গর্তগুলোর আকার। এই কিছুদিন আগে বিজ্ঞানীরা সাইবেরিয়ায় এমনতরো আরো কিছু গর্তের সন্ধান পেয়েছেন।

২০১৪ সালের জুলাই মাসে, বলগা হরিণ শিকারি একজন উত্তর রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে ২৬০ ফুট চওড়া একটি গর্তের সন্ধান পান। তার পরের মাসেই তাজোভস্কি জেলায় ও তৈমুর উপদ্বীপে আরো দুটি গর্তের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্যাটেলাইট ইমেজে আরো গর্তের সন্ধান পাওয়া যায়। এবং এক একটি গর্ত নূন্যতম ২০টি ছোট গর্ত দ্বারা পরিবেষ্টিত থাকে।
মস্কোকেন্দ্রিক একটি তেল-গ্যাস গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ভাসিল বোগোয়াভ্লেন্সকি জানান, ‘আমরা এখন জানি, আর্কটিক এলাকায় সাতটি গর্ত রয়েছে। পাঁচটি সরাসরি ইয়ামাল উপদ্বীপে, একটি ইয়ামাল জেলার কোথাও আর একটি ক্রাসনোয়ার্সক এলাকার উত্তরে’।

স্যাটেলাইট ইমেজে দেখা যায়, এগুলোর মধ্যে দুটি এখন হ্রদে পরিণত হয়েছে। ইয়ামালো-নেনেটস জেলার একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের কাছে একটি গর্ত রয়েছে, যারা নাম দেওয়া হয়েছে বি২। ওটা এখন হ্রদে পরিণত হয়েছে। আর একে বৃত্তাকারে ঘিরে রেখেছে আরো ২০টি ছোট ছোট জলভর্তি গর্ত।

তবে এই গর্তগুলো কিভাবে সৃষ্টি হলো, তা এখনো জানা যায়নি। বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে অনেকেই একে প্রকৃতির রহম্যময় খেলা বলেছেন।


ভিডিও: 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.