অদ্ভুতুড়ে 8:02 PM

কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। তার মানে আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা আপনার কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে এখন চাইলেই আপনি আপনার `ফেসবুক ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর তালিকায় নেই তাদের সঙ্গে কারা বন্ধুত্ব করেছেন ফেসবুকে সেটাও চলে আসতে পারে আপনার নখদর্পনে।

কিভাবে করবেন:
  • সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।
     
  • বন্ধু তালিকা জানতে প্রথমে চলে যান গুগল ক্রোমের ওয়েব স্টোরে। এরপর ইনস্টল করুন Facebook Friends Mapper extension।
  • যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন।
  • এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন `Reveal Friends` অপশনটি। এবার `Reveal Friends` অপশনটিতে ক্লিক করুন।
  • অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুর গোপন করা ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে।
  • আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না। তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে।
বিস্তারিত জানতে নিচের ছোট্ট ভিডিওটি দেখে নিন -


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.