মানুষের ইচ্ছাশক্তির কাছে সব কিছুই হার মানে, সেই কথার উজ্জ্বল প্রমান লিন্ডা ব্যানোন এবং তার ছেলে টিমমি, বা্হু বাদেই দিব্যি সাধারণ মানুষের মত জীবনযাপন করে যাচ্ছে এই মা-ছেলে। লিন্ডা ব্যানোন ও তার ছেলে দুইজনই বিরল জন্মগত ত্রুটি হল্ট ওরাম রোগে আক্রান্ত, এ রোগের আক্রান্তদের দুই হাতই জন্মগতভাবে গঠিত হয়না। প্রতি এক লক্ষের মধ্যে একজন এই বিরল রোগ নিয়ে পৃথিবীতে আসে। ২০০৩ তে যখন লিন্ডা গর্ভধারণ করে, তখন অবশ্য তার চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিল, অনাগত সন্তানটি লিন্ডার জিনগত ত্রুটি নিয়ে আসতে পারে। তবুও লিন্ডা ও তার স্বামী চেয়েছিল একটি পরিবার, আর মা হবার প্রবল বাসনা রুখতে পারেনি লিন্ডাকে, জন্ম হয় টিমমির, কিন্তু আশার বিষয় দুই হাত বাদেই টিমমির জীবন আর দশটা স্বাভাবিক বাচ্চার মতই বেড়ে উঠছে। টিমমি শুধু স্বাভাবিক জীবন যাপনই করছে না , একই সাথে সে খেলাধূলাতেও পারদর্শী, সাঁতারের সাথে সাথে টাইকুন্ডতেও সে পারদর্শী। লিন্ডা পেশায় একজন শিক্ষিকা, জীবন যেমনই হোক তাকে এগিয়ে নিয়ে যাওয়াই জীবনের স্বার্থকতা, লিন্ডা ও তার ছেলে টিমমির জীবনযাপন সেই কথাই মনে করিয়ে দেয় আমাদের আরো একবার।
ভিডিও:
ভিডিও:
Post a Comment