আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ববির ‘অ্যাকশন জেসমিন’। মো. শরীফ উদ্দিন খান দিপু প্রযোজিত এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা ববিকে।

ববির বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন নায়ক সাইমন সাদিক।একজন সাহসী পুলিশ অফিসার, অন্যজনকে বেপরোয়া পকেটমার- এমন দুটি চরিত্র নিয়ে ববি আসছেন তার ‘অ্যাকশন জেসমিন’-এ।
পিংকি চলচ্চিত্রের ব্যানারে নির্মিত গল্পনির্ভর অ্যাকশন ছবি ‘অ্যাকশন জেসমিন’-এ প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দর্শকদের সামনে আসছেন ববি। দুটি চরিত্রই ভিন্ন ধরনের। একটি মারদাঙ্গা আরেকটি কমেডি ধাঁচের।
Post a Comment