অদ্ভুতুড়ে 10:28 AM
সেলফি তুলতে আগ্রহীদের এবার আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। কারণ ড্রোন ক্যামেরাই আপনাকে সারাক্ষণ অনুসরণ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্রমাগত ছবি তুলবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই।
নিজে নিজে বিভিন্ন অবস্থানে উড়তে এবং ছবি তুলতে সক্ষম ক্যামেরাটির নাম সেলফ-ফ্লাইং লিলি ক্যামেরা। আর এ ক্যামেরাটিকে বলে দিতে হয় না যে, কখন কি করতে হবে। নিজে নিজেই এটি ছবি তোলা সংক্রান্ত সব কাজ করতে পারে।


ব্যবহারকারীকে জিপিএস সংযুক্ত একটি যন্ত্র তার পকেটে বা ব্যাকপ্যাকে রাখলেই ক্যামেরাটি বুঝে নেয় আপনার অবস্থান। এতে রয়েছে একটি ছোট রিমোট কন্ট্রোল। এর মাধ্যমে সহজেই লিলি ক্যামেরাকে নিয়ন্ত্রণ করা যায়।
আপনি কোনো অভিযানে গেলে এ ক্যামেরাসহ ড্রোনটিকে সঙ্গে রাখলেই আর কোনো ফটোগ্রাফার প্রয়োজন হবে না। ১০ ইঞ্চি চওড়া ও তিন ইঞ্চি উঁচু এ ড্রোনটিতে রয়েছে চারটি পাখা। এগুলোর সাহায্যেই উড়তে পারে ড্রোনটি। ড্রোনটির ওজন ২.৮ পাউন্ড এবং একবার চার্জ করলে তা ২০ মিনিট উড়ে ছবি ধারণ করতে পারে।
ড্রোনটির ১২ মেগাপিক্সেল ক্যামেরার ছবি তোলার পাশাপাশি ১০৮০পি ভিডিও ধারণ করা যায়।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, লিলি ক্যামেরাটি খেলাধুলার ক্ষেত্রেও বিশেষ কাজে লাগবে। সার্ফার ওয়াটারপ্রুফ ড্রোনটির সাহায্যে তার সুন্দর ছবি তুলতে পারবে। টেনিস খেলোয়াড় এ ড্রোনের সাহায্যে ভিডিও ধারণ করে তার খেলার উন্নতি করতে পারবে। পণ্যটির মূল্য ১০০০ ডলার।


*** ভিডিওটি দেখুন :

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.