ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হয় রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। বুইয়েন্স আইরেসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা যখন টানেল দিয়ে মাঠে প্রবেশ করছিল তখন রিভার প্লেটের খেলোয়াড়দের উপর পিপার স্প্রে করেন সমর্থকরা। এতে চারজন খেলোয়াড় আহত হন ও তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সঙ্গে অন্যান্য খেলোয়াড়দেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র বিবিসি।
তারের বেড়া বেয়ে সমর্থকরা মাঠে প্রবেশ করে। এরপর টানেলে স্প্রে করে। রিভার প্লেটের ম্যানেজার মার্সেলো গালার্দো বিষয়টিকে শোচনীয় বলে উল্লেখ করেন। বোকা জুনিয়র্সের সভাপতি দানিয়েল অ্যাঞ্জেলিসি বলেন, ‘এ বিষয়ে পুলিশকে সাহায্য করতে যত ধরনের সহযোগিতা দেওয়ার প্রয়োজন হয় আমরা তার সব দেব। আমরা এই ঘটনার সব ধরনের দায় নেব। তবে এটার জন্য বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের কোনো শাস্তি দেওয়া হবে না। এটা সামাজিক সমস্যা। ফুটবলের সমস্যা নয়। যারা এই কাজটি করেছে তারা বিকারগ্রস্ত লোক। একটি অ্যারোসোল খুবই ছোট। তবে বেশ শক্তিশালী। এটাকে পকেটে করেই মাঠে প্রবেশ করা যায়। আর যখন ৫০ হাজার দর্শক মাঠে প্রবেশ করে তখন তাদের তল্লাশি করাটা কঠিন হয়ে যায়।’
ভিডিওতে দেখা যায়, রিভার প্লেটের খেলোয়াড় লিওনার্দো পঞ্জিও ও লিওনেল ভাঞ্জিওনি তাদের চোখ কচলাচ্ছেন। অন্যান্য খেলোয়াড়রা তাদের চোখে-মুখে পানির ঝাপটা দিচ্ছেন।
রিভার প্লেটের রক্ষণভাগের খেলোয়াড় রামিরিও ফিউনেস চিৎকার করে বলছিলেন, ‘আমি দেখতে পাচ্ছি না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখ-মুখ জ্বলে যাচ্ছে। এটা কোনো পানি নয়।’
এ বিষয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল গভর্নিং বডির শৃঙ্খলা কমিটি আলোচনায় বসবে। তারা সিদ্ধান্ত নেবে ম্যাচটি পুনরায় হবে নাকি সম্পূর্ণ নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অথবা রিভার প্লেটকে টাইয়ের ম্যাচে বিজয়ী ঘোষণা করা হবে। কারণ, প্রথম লেগে তারা ৭ মে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল।
ম্যাচের ভিডিও :

Post a Comment