অদ্ভুতুড়ে 3:06 PM
                               এতটা যৌন আবেদনময়ী কখনো মনে হয়নি তাকে



প্রায় নগ্ন পোশাক পরে হইচই ফেলে দিলেন বিয়ন্সে নোলস। মেট গালার পর্দা নামার ঠিক আগে সব আলো একাই কেড়ে নিলেন তিনি। লালগালিচায় শেষ আকর্ষণ ছিলেন ৩৩ বছর বয়সী এই মার্কিন গায়িকা। পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে, এতটা যৌন আবেদনময়ী কখনো মনে হয়নি তাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত গত ৪ মে অনুষ্ঠিত মেট গালায় বিয়ন্সের পরা আঁটসাঁট পোশাকটি ডিজাইনে গিভেন্সি ব্যবহার করেছে বাহারি রঙের কাচের টুকরো ও দামি পাথর। তার লজ্জাস্থানগুলো আবৃত ছিল বিভিন্ন সোনাদানার অলঙ্কারে। এমন পোশাকে ২০টি গ্র্যামিজয়ী এই তারকার মধ্যে কোনো জড়তা দেখা যায়নি। তাকে সঙ্গ দিয়েছেন স্বামী জে-জি। প্রায় প্রতি বছরই মেট গালায় খোলামেলা পোশাক পরে হাজির হন বিয়ন্সে। গত বছর মেট গালা

অনুষ্ঠান চলাকালে হোটেলের লিফটে তার বোন সোলেঞ্জ নোলসের সঙ্গে বাগযুদ্ধ হয় জে-জির। এ ঘটনা শোরগোল ফেলে দেয় সর্বত্র।

তবে এবার বিয়ন্সে ঠিকই সব মনোযোগ নিয়ে গেলেন তার দিকে। প্রতিবারের মতো এবারো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে মেট গালার আয়োজন করা হয়। এটি কস্টিউম ইনস্টিটিউট গালা বা মেট বল নামেও পরিচিত।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.