ফেসবুকের অন্যতম জনপ্রিয় সুবিধা হলো ছবিতে ট্যাগ করা। অনেক সময় ফেসবুকে বন্ধুরা অনাকাঙ্ক্ষিত কিছু ছবিতে ট্যাগ করে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। এছাড়া সেসব ছবি দিয়ে অন্য বন্ধুদেরও পাতা (নিউজফিড) ভরে যায়। ফলে অনেকে অনিচ্ছা সত্ত্বেও পরিচিত বন্ধুদের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে বাধ্য হন।
এ ঝামেলা এড়াতে ট্যাগ করা নিয়ন্ত্রণ করতে পারবেন প্রাইভেসি সেটিংসে গিয়ে। এ জন্য প্রথমে ফেসবুকের প্রাইভেসি সেটিংসে যান। এরপর Timeline & Tagging পয়েন্টের এডিট সেটিংসে ক্লিক করুন। এরপর একটি নতুন বার আসবে, যাতে Review posts friend tag you in before they appear on your timeline অপশনে গিয়ে Enable করে দিন। এতে আপনি অনাকাঙ্ক্ষিত ট্যাগিংয়ের ঝামেলা থেকে মুক্তি পাবেন।
যদি কেউ আপনাকে কোনও ছবি ট্যাগ করে, তবে ফেসবুক নোটিফিকেশনে পাঠাবে। নোটিফিকেশনে ক্লিক করে Approved করলেই সেই ছবি আপনার প্রোফাইলে আসবে এবং আপনার ফেসবুক বন্ধুরাও তাদের নিউজফিডে দেখতে পারবে। যদি আপনি Approved না করেন, তাহলে সেই ছবি আপনার প্রোফাইলে দেখাবে না এবং আপনার বন্ধুদের নিউজফিডে গিয়ে বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না।
Post a Comment