যেকোনও মুহূর্তে ফিল্ম জগতকে বিদায় জানাতে পারেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।এমনই ইঙ্গিত দিলেন ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা। চলতি বছরটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এনএইচ ১০ ও বম্বে ভেলভেট-এ তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। আর সেই অনুষ্কাই ইঙ্গিত দিলেন, যে কোনও মুহূর্তে সিনে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে পারেন তিনি। সবাইকে চমকে দিয়ে অনুষ্কা স্পষ্ট করে দিয়েছেন, খুব শীঘ্রই রুপোলি জগতকে বিদায় জানাতে পারেন তিনি।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অনুষ্কা বলেছেন, কোনও কিছুতে দীর্ঘদিন ধরে থাকাটা তাঁর আসে না। তিনি বলেছেন, আমি আগামী বছরেই ছেড়ে দিতে পারি।পরিবার ছাড়া কোনও কিছুতেই জড়িয়ে পড়ি না আমি। এখন কাজের সঙ্গে যুক্ত কারণ আমি তা উপভোগ করছি। কাজ করতে ভালো লাগলে চালিয়ে যাব। কিন্তু তা না হলে আর কাজ করব না।

Post a Comment