অবশেষে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, আর নাম লিখিয়েই প্রথম দফায় অতি উতসাহ দেখাতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়ক। ছবির নাম দিয়েছেন ‘এক কাপ চা’ সিনে পাড়ায় গুঞ্জন আছে ফেরদৌসের এই ‘এক কাপ চা’ বানাতে ও তা দর্শকদের মাঝে পরিবেশন করতে সময় লাগেছে প্রায় পাঁচ বছর! পাঁচ বছর পরে অনেক কাঠখড় পুরিয়ে গতকাল শুক্রবার ‘এক কাপ চা’ ছবিটির শুভ মুক্তি হলো।
একই দিনে তার অভিনীত ‘চার অক্ষরে ভালোবাসা’ ছবিটিও মুক্তি পেয়েছে। কিন্তু সেই ছবিটি নিয়ে ফেরদৌস কোথাও মিডিয়াতে কোন প্রচারণায় অংশ নেননি।
‘এক কাপ চা’ ছবির মুক্তির দিনই আরও একটি নতুন বিতর্কের জন্ম দিলেন ফেরদৌস। আর তা হল গতকাল বাংলাদেশ ও জিম্বাবুয়ে মধ্যেকার ক্রিকেট ম্যাচ চলাকালীন হঠাৎ কমেন্ট্রিবক্সে ফেরদৌসকে দেখা যায়। ছবিটির প্রচারের উদ্দেশ্যেই মূলত কমেন্ট্রিবক্সে আগমন ঘটেছিল তার। কিছুক্ষণের জন্য তিনি ধারাভাষ্যকার হয়ে যান সেসময়। অবশ্য একবারও তিনি ক্রিকেটীয় কোনো কথা বলেননি ।
.jpg)


Post a Comment