চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। আসলে ভারতের ওপার বাংলার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ মাহিকে দেখার কৌতূহল সবার। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে আরও অপেক্ষা করতে হবে। তার আগে বের হতে শুরু করেছে এ ছবির গানগুলোর ভিডিও। এর মধ্যে ‘বেখেয়ালি মনে’ শিরোনামের একটি গানের ভিডিও ইউটিউবে ২৪ ঘণ্টায় ১০ হাজার বার দেখা হয়েছে।
গানটিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। এটি গেয়েছেন শাদাব হাশমি। এর কথা লিখেছেন স্যাভি ও ঋদ্ধি। সুর ও সংগীত পরিচালনায় স্যাভি।
অশোক পাতি পরিচালিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। ২১ নভেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছবিটির প্রথম পোস্টার উন্মুক্ত করা হয়। এ ছাড়া ইউটিউবে দেওয়া হয়েছে এর মোশন পোস্টার। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুনঃ



Post a Comment