দ্রৌপদী নুসরাত!
নিজের মুডে থাকেন। পরিচালক-প্রযোজককে ফোন করে কাজ চান না। বরং পরিচালকরাই তাঁকে চেষ্টা করলেও ছুঁতে পারেন না যদি তিনি না চান। ইনি নুসরাত জাহান। টলিউডের প্রথম সারির সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম। ঝুলিতে ছবির সংখ্যা কম। কিন্তু তাতে কিছু যায় আসে না। ভুলভাল চরিত্রে অভিনয় তাঁর একেবারে পছন্দ না।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী। এরকম নাক উঁচু মেয়ে যদি দ্রৌপদীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অফার পান তবে কি বলবেন? নুসরাত নিজেই নাকি ব্যাপারটা নিয়ে নিশ্চিত নন। সংবাদ মাধ্যমের কানাঘুষোয় এ খবর তাঁর কাছেও পৌঁছেছে। ব্যস ওই পর্যন্তই। কিন্তু তিনি যতই অস্বীকার করুন না কেন মহাভারতের পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ই নুসরাতকে দ্রৌপদীর চরিত্রে ভেবে ফেলেছেন। সেই মতো তাঁর দীর্ঘ এক ঘণ্টার লুক টেস্টও হয়ে গিয়েছে। তবে তিনিই চূড়ান্ত এটা এখনও বলছেন না কমলেশ্বর।
পরিচালকের দাবি, “জুবেদার চরিত্রে যে ব্যক্তিত্বটা দরকার সেটা নুসরাতের মধ্যে অবশ্যই আছে। কিন্তু আরও কিছু মহড়ার প্রয়োজন”। নুসরাতের চরিত্রটি ঠিক পৌরাণিক নয়, এখানে সে দ্রৌপদীরই অনুরূপ ভূমিকায় জুবেদা। নয়ের দশকের এক নামি ফ্যাশন ডিভা। যে পরিবারের ব্যবসা সামলায় আবার গ্ল্যামার ওয়ার্ল্ডেও নাম করতে চায়। সে স্বভাবে প্রতিশোধপ্রবণ এবং পরনির্ভরশীল।
প্রসঙ্গত কমলেশ্বরের মহাভারতে ভীষ্মের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত কৃষ্ণ এবং অর্জুন হচ্ছেন দেব। তারাও কিন্তু কেউই পৌরাণিক চরিত্রের সাজগোজে পর্দায় ঘোরাফেরা করবেন না। কলকাতা।

Post a Comment