‘ইনভিজিবল ম্যান’,হলোম্যান ইত্যাদি হলিউডের মুভি গুলো আমাদের অনেকবার অনেকবার দেখা হয়েছে। চলচিত্রগুলোতে নায়ককে অদৃশ্য হয়ে নানান কান্ড ঘটাতে দেখে হয়তো আপনারও অদৃশ্য হতে ইচ্ছে হয়েছিল। কল্পনার জগতে হয়তো অদৃশ্য হয়ে বিচরণও করেছিলেন কয়েকবার।
কিন্তু বাস্তবে তা আর সম্ভব নয়। কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিয়ে জাপানে বিজ্ঞানীদের একটি দল অদৃশ্য হওয়ার ফর্মুলা আবিস্কারের দাবি করেছেন। তবে এ ফর্মুলা এখনো মানুষের ওপর প্রয়োগ করা হয়নি। জাপানের ঐ বিজ্ঞানীরা একটি ইঁদুরের ওপর এ গবেষণা চালাচ্ছেন। প্রথম ধাপে ইঁদুরগুলো মারা গেলেও অদৃশ্য হওয়ার ফর্মুলা খুঁজে পেয়েছেন, বলে দাবি করেছেন তারা।
গবেষণা প্রতিবেদনটি সেল ম্যাগাজিনে প্রকাশিত হয়। টোকিও বিশ্ববিদ্যালয় ও রিকেন কুয়ানটেটিভ বায়োলজি সেন্টারের বিজ্ঞানীরা জানান, তারা একটি ইঁদুরকে প্রায় অদৃশ্য করা গিয়েছে। কিউবিক পদ্ধতিতে কয়েক সপ্তাহ ধরে গবেষণা চালান। যদিও এখনও পর্যন্ত কোনও জীবিত প্রাণীর উপর গবেষণা সফল হয়নি।
গবেষনার লেখক কাজুকি তায়নাকা জানান, ‘ভবিষ্যতে আমরা চেষ্টা করব, আরও অনুবীক্ষনিকভাবে গবেষনার করার। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ইঁদুরের ওপর নয়, মানুষের ব্রেন নিয়ে গবেষনার করা হবে।
সূত্র :- ইন্টারনেট
Post a Comment