কখন বুঝবেন আপনি কিডনি সমস্যায় ভুগছেন আসুন জেনে নেই।
![]() |
| কিডনি |
মানুষের শরীরে মূল্যবান কয়েকটি অঙ্গের মধ্যে কিডনি অন্যতম আর তাই এর সম্পর্কে অধিক যত্নবান হওয়াটাও জরুরি। আর তাই কিডনি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা সবার জন অধিক জরুরি, কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফুলে যাওয়া, শরীর ফুলে যাওয়া, প্রস্রাব লাল হয়ে যাওয়া ইত্যাদি। এসব লক্ষনগুলো কারোর মাঝে দেখা দিলে তাৎক্ষনিক চিকিৎসকের নিকট যাওয়া উচিত।
নিম্নে কিডনি আক্রান্ত রোগীদের উল্লেখযোগ্য লক্ষণগুলো দেয়া হলোঃ-
১. ঘন ও লালচে প্রস্রাব হবে, এমনকি ঘন ঘন প্রস্রাবের বেগ বা প্রস্রাবের পরিমাণ তুলনামূলক কমে যাবে।
২. প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা-পোড়া অনুভূব হবে।
৩. শরীরে ক্লান্তিভাবের পাশাপাশি শরীর ও মুখে চুলকানি এবং হাত-পা বা মুখ ফুলে যাবে।
৪. গায়ের রং আশঙ্কাজনকভাবে কালো হয়ে যাবে।
৫. বমি বমি ভাব, ক্ষুধামন্দা, কোমর বা পিঠে ব্যথা অনুভূত হবে।
উপরে উল্লেখ্যিত লক্ষণদগুলোর মধ্যে যদি একটিও দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
কিডনিকে সুস্থ রাখতে কিছু করণীয় পদক্ষেপঃ-
১. বছরে একবার অন্তত প্রস্রাব পরীক্ষা করা উচিত এতে কিডনির সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।
২. বছরে অন্তত একবার (ক্রিয়েটিনিন) রক্ত পরীক্ষা করা উচিত।
৩. রক্তে গ্লুকোজের মাত্রা কি পরিমাণ আছে তাও পরীক্ষা করানো উচিত।
৪.প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
৫. প্রসাবে চাপ আসার সাথে সাথে প্রস্রাব করতে হবে।
৬. নিয়মিত ব্যায়াম ও রুটিন মাফিক চলাফেরা করতে করবে।
৭. বেশী টাইট কাপড় পরা হতে নিজেকে দূরে রাখতে হবে।
উপরে উল্লেখ্যিত বিষয়গুলোকে সঠিক অনুসরণের মাধ্যমে নিজের কিডনিকে সচল রাখা সম্ভব।

Post a Comment