এক গবেষণায় দেখা গিয়েছে সানস্ক্রিন, সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট ইত্যাদিতে থাকা রাসায়নিক পদার্থ নারী এবং পুরুষের বন্ধ্যত্বের কারণ হতে পারে । কয়েক বছর পূর্বের গবেষণায় গবেষকরা খুজে পেয়েছেন যে আমাদের প্রতিদিনকার ব্যবহার করা গৃহস্থালি পণ্যে থাকা উপাদান সমূহ পুরুষের প্রজননতন্ত্রে খারাপ প্রভাব ফেলতে পারে । এতে করে হতে পারে বন্ধ্যত্ব । এবং সাম্প্রতিক এক গবেষণায় এমন এক পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে যাতে করে দেখা যাবে এইসব রাসায়নিক পদার্থ কীভাবে মানুষের প্রজননতন্ত্রে প্রভাব বিস্তার করছে ।
গৃহস্থালির এসকল পণ্যে থাকা কিছু কিছু রসায়ন প্রজননতন্ত্রের নিয়ন্তা সেক্স হরমোনকে ‘আক্রমণ’ করে । সেক্স হরমোনের সাথে এগুলো মিশে গিয়ে সেখান থেকে এমন সংকেত প্রেরণ করে যেন শুক্রাণুগুলো দ্রুততা পরিহার করে ধীরে ধীরে চলে । গবেষণায় যুক্ত গবেষক স্টিভ কনার এমনটাই বলেছেন । তিনি ব্যপারটা কে অবৈধ অনুপ্রবেশ বলেছেন । কাউকে নীতিবহির্ভূত ভাবে আদেশ পালন করানোর মত ।
এই উপাদান আরও একটি ক্ষতিকারক কাজ করে । ডিম্বাণুর সাথে শুক্রাণু নিষিক্ত হবার সময় শুক্রাণু কর্তৃক একটি এনজাইম নিঃসৃত হয় যার ফলে সফল নিষেক সম্পন্ন হয় । এই দুষ্টু রাসায়নিক উপাদান শুক্রাণুকে বাধ্য করে সেই এনজাইমটি কে ছেড়ে দিতে ডিম্বাণুতে পৌঁছানোর আগেই । সঠিক সময়ে এনজাইম নিঃসৃত না হয়ার কারনে সফল নিষেকও সম্পন্ন হয় না । এটাও আরেকটি বন্ধ্যত্বের কারণ ।
ইউরোপিয়ান এডভান্স স্টাডিজ এন্ড রিসার্চ এর বিজ্ঞানীরা এমন ৯৬টি রাসায়নিক পদার্থের তালিকা করেছেন যেগুলো গৃহস্থালি পণ্যের সাথে থাকে । এমনকি এই তালিকায় প্লাস্টিকও আছে । যাদের কাজ কোনো না কোনো একভাবে শুক্রাণুর দৃঢ়টা ও সাতার কাটার ক্ষীপ্রতা নিয়ন্ত্রণ করে ।

Post a Comment