অদ্ভুতুড়ে 3:28 AM

দৃঢ় মানসিকতা একজন মানুষের জন্য কতটা প্রয়োজনীয়





জীবনে সফলতা চাইলে মানসিকভাবে দৃঢ় হওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। মানসিকভাবে দৃঢ় মানুষজন নিজেদের আত্মবিশ্বাসের কারণেই জীবনের প্রতিটি ধাপে পেয়ে যান সাফল্য। এছাড়াও বিপদে আপদে মাথা ঠাণ্ডা রেখে কাজ করে চলার ক্ষমতাও বেশ ভালোই থাকে মানসিক ভাবে দৃঢ় ব্যক্তিদের।
আপনি কি মানসিকভাবে দৃঢ়? নাকি আরও প্রয়োজন রয়েছে মনটাকে শক্ত করার? অনেকেই বুঝতে পারেন না এই ব্যাপারটি। নিজেকে কতোটুকু শক্ত করার প্রয়োজন তা বুঝতে হলে জানতে হবে আসলেই আপনার মনোবল কতোটা বেশি। তাহলে দেখুন তো এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পান কিনা নিজের মধ্যে।

মেনে নেয়ার ক্ষমতা

জীবনে দুঃখ আসবেই, সুখটা সব সময়ের জন্য নয়, যা হওয়ার হয়ে গিয়েছে এই সত্যটি মেনে নেয়ার ক্ষমতা আপনার মধ্যে কতোটুকু? কোনো বিপদে পড়লে বা দুঃখের সময় কি আপনি একেবারেই ভেঙে পড়েন নাকি মাথা যতোটা সম্ভব ঠিক রেখে উদ্ধার পাওয়ার চেষ্টায় থাকেন? যদি ভেঙে পড়েন তাহলে অবশ্যই আপনার মধ্যে মেনে নেয়ার ক্ষমতা কম এবং সেই সাথে আপনি মানসিকভাবে অনেক দুর্বল। নিজেকে কিছুটা হলেও শক্ত করে নিন। নিজেকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টায় থাকুন অটুট মনোবল নিয়ে।
ঝুঁকি নিতে পারার ক্ষমতা


যখন একটি কাজ বেশ ঝুঁকি নিয়ে করতে হয় তখন আপনি কি করেন/করবেন? ঝুঁকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কাজটি বাদ দেন, নাকি কাজটির সকল ঝুঁকি বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে কাজটি করে ফেলেন? ঝুঁকি এড়িয়ে যাওয়া, ঝুঁকির ভয়ে কাজ না করা দুর্বল মানসিকতার লক্ষণ। সব দিক বিবেচনা করে ঝুঁকিটাকে নিয়ে নেয়াই বুদ্ধিমান এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য।
বিফলতাকে ভয় না পাওয়া

একটি কাজে যখন বিফলতা আসে তখন সাধারণ মানুষজন সকলেই ভেঙে পড়েন। এরপর নিজের মনোবলের দুর্বলতার কারণে বিফলতাকে ভয় পাওয়া শুরু করেন। পরবর্তীতে বিফলতার ভয়ের কারণেই সব কিছু থেকে পিছিয়ে আসেন। কিন্তু নিজের বিফলতাকে জয় করার ইচ্ছা নিয়ে আবার কাজে নামেন মানসিকভাবে দৃঢ় মানুষেরা।বিফলতাকে তারা সফলতার রাস্তা ভাবেন ।

অতীতকে মুছে ফেলার দৃঢ়তা

যারা দুর্বল মানসিকতার অধিকারী তারা মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে থাকেন। যার কারণে অতীতের ভুলগুলোকে সারাজিবন আঁকড়ে ধরে কষ্টই পেয়ে যান এবং নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন। কিন্তু দৃঢ় মনোবলের মানুষ নিজের অতীতের ভুল থেকে শুধু শিক্ষা নেন এবং অতীতকে নিজের জীবন থেকে মুছে ফেলতে পিছপা হন না। অতীত আটকে রাখলে আপনি মানসিকভাবে শুধু ক্ষতিগ্রস্থই হবেন এছাড়া আর কিছুই নয় ।

নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা


মনোবল দৃঢ় হলেই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাটি ভেতর থেকে গড়ে উঠে। দৃঢ় মানুষেরা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করেন না। তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন অনেক কঠিন মুহুর্তে

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.