অদ্ভুতুড়ে 3:51 AM

এরিকসনেরলক্ষ্য এখন নেটওর্য়াক সোসাইটি


বাংলাদেশেরদক্ষ জনশক্তির বিকাশ ও বিশ্বমানের অর্থনৈতিক উন্নয়ন, সবই সম্ভব নেটওর্য়াক সোসাইটির মাধ্যমে ।এরিকসনের লক্ষ্য হচ্ছে নেটওর্য়াক সোসাইটি গড়ে তোলা । সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এক চা-চক্রে এরিকসনের কর্মকর্তারা এ কথা জানান ।চা-চক্রে আরও জানানো হয় নেটওর্য়াক সোসাইটি হচ্ছে সবকিছুতে যুক্ত থাকার একটি মাধ্যম ।এর আছে তিনটে ধরন- ব্রডব্রান্ড, মোবালিটি ও ক্লাউড ।

এরিকসনমনে করছে, 2020 সালের মধ্যে নেটওর্য়াক সোসাইটি লাখো মানুষের অথর্নৈতিক, সামাজিক ও পরিবেশ ব্যবস্থাপনায় নিয়ে আসবে যুগান্তকারী পরিবর্তন ।

অনুষ্ঠানেএরিকসনের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ইউনিট সার্পোট সলউশন) ইমানুয়েল ভিকালন্ড বলেন নেটওর্য়াক সোসাইটির সঙ্গে সম্পৃক্ততা মানেই উদ্ভাবন, সহযোগিতা ও সামাজিকীকরনের নতুন উৎস ।এর মাধ্যমে স্বাধীন ক্ষমতায়ন ও অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব, এমসকি শিল্পনির্ভর সামাজিক কাঠামোও গড়ে তোলা সম্ভব ।নেটওর্য়াক সোসাইটি সম্পর্কে তিনি একটি তথ্যবিত্তিক প্রকল্প উপস্থাপন করেন ।


এরিকসনবাংলাদেশ লিমিটেডের ভাইস প্রসিডেন্ট আল-বাতুনি সৈয়দ আহমেদ বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ভয়েস এবং ডেটা দুটোর বৃদ্বিই অব্যহত থাকবে ।আগামী চার-পাঁচ বছরের মধ্যে আরও আড়াই কোটি গ্রাহক বৃদ্বি পাবে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.