এখন মোটামুটি হিগস-বোসন কণার নাম সবাই জানেন। যাকে অভিহিত করা হয় ‘গড পার্টিকেল’ বা ‘ঈশ্বর কণা’ নামেও। ধারনা করা হয় যে এ কণা থেকেই মহাবিশ্বে সৃষ্টি হয়েছে যাবতীয় পদার্থ। বলা হয়, এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদঘাটন সম্ভব হবে পুরোপুরি জানা গেলে এই ঈশ্বর কণা সম্পর্কে।
তবে একটি নতুন মতবাদ ব্যক্ত করলেন প্রখ্যাত মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং এবার এই ঈশ্বর কণা সম্পর্কে। তিনি জানালেন যে ঈশ্বর কণা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে! হ্যাঁ, বিশ্বের সেরা এই বিজ্ঞানী হিগস-বোসন কণা সম্পর্কে এমনটাই সতর্কবার্তা শোনালেন।
বর্ষীয়ান এই কসমোলজিস্ট জানিয়েছেন অতি উচ্চ শক্তি স্তরে চূড়ান্ত অস্থির অবস্থায় থাকে হিগস-বোসন কণা। যা "সর্বনাশা শূন্যস্থান ক্ষয়"-এর পথ প্রশস্ত করবে। যে ক্ষয়ের ফলে স্থান এবং সময়ের পতন ঘটবে। কোনও রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির মুখে হঠাৎ উপস্থিত হবে মহাবিশ্ব।
স্টারমাস নামক একটি বইয়ের ভূমিকায় হকিং লিখেছেন, যদিও অদূর ভবিষ্যতে এই আকস্মিক দূর্যোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা অর্থহীন।

Post a Comment