অদ্ভুতুড়ে 2:14 AM

আপনি কি দিনের বেশীরভাগ সময়টাই ফেসবুকে কাটান? সতর্ক হন! কেননা প্রবল মানসিক অবসাদ গ্রাস করতে পারে আপনার অস্তিত্বকে! হ্যাঁ, এই ফেসবুকের কারণেই। আপনার কি মাঝে মাঝেই মনে হয় অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত হচ্ছে আপনার? ফেসবুকে আপনি সময় নষ্ট করছেন? তবুও চোখ সরাতে পারছেন না ফেসবুকের পাতা থেকে?



তাহলে জেনে রাখুন, আসলে কিন্তু ফেসবুকের মাধ্যমে অবসাদকেই সঙ্গী করছেন আপনি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি যতই বর্তমান বিশ্বে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠুক না কেন, এই সাইটগুলোর লাগাতার ব্যবহার ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে ক্রমশ আমাদের। কমে যাচ্ছে পারে জীবনের প্রতি সন্তুষ্টি, হ্রাস পাচ্ছে সাধারণ জৈবিক চাহিদা। যখন তখন বিগড়ে যেতে পারে মেজাজ, বেড়ে যায় একাকীত্ব।


"খারাপ মেজাজের সাথে ফেসবুকের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে।" জানিয়েছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ক্রিস্টিনা সাগিওগলোউ।

ত্রিস্তরীয় গবেষণায় বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ১২৩ জনের উপর সমীক্ষা চালিয়েছেন। অধিকাংশই জানিয়েছেন ফেসবুকে বহুক্ষণ কাটাবার পর তাঁদের মেজাজ খারাপ হয়ে যায়। একাকীত্ব বৃদ্ধি পায়। পরের পর্যায়ে তাঁরা গবেষণা চালিয়েছেন ২৬৩জনকে নিয়ে। ফলাফল একই পেয়েছেন। 

তৃতীয় পর্যায়ে ১০১ জন অ্যাক্টিভ ফেসবুক ইউসারকে বিভিন্নভাবে লাগাতার ফেসবুক নিয়ে প্রশ্ন করে গেছেন। বেশীরভাগ ক্ষেত্রেই তাঁরা জানিয়েছেন অতিরিক্ত ফেসবুকের নেশা তাঁদের একাকীত্বের দিকে ঠেলে দিয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.