অদ্ভুতুড়ে 10:55 PM
গুগল ক্রোমে বাংলা ফ্রন্টে সমস্যা ও সমাধান
গুগল ক্রোমে বাংলা ফ্রন্টে সমস্যা ও সমাধান 

বর্তমানে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোমের ইদানিংকার একটি আপডেটের পরে গুগল ক্রোমে বাংলা দেখতে অনেকেরই সমস্যা হচ্ছে । যুক্তবর্ণ ভেঙে যাচ্ছে এবং ‘আকার’ ‘ই-কার’ গুলোও এলোমেলো হয়ে যাচ্ছে। অনেকেই ব্রাউজার পরিবর্তনের চিন্তাও করে ফেলেছেন। কিন্তু খুব সহজেই ক্রোমের এই সমস্যা দূর করা সম্ভব সম্ভব।

আপনি যদি আপনার পিসিতে বাংলা লেখার সফটওয়্যার অভ্র ব্যবহার করেন তাহলে এতে Siyam Rupali ফন্ট ইনস্টল থাকার কথা। যদি অভ্র ব্যবহার না করেন, তাহলে এই পেজে গিয়ে অথবা সরাসরি এই লিংক থেকে সিয়াম রূপালি ফন্টটি ডাউনলোড করুন। ফন্ট ফাইলটির ওপর ডাবল ক্লিক করে এর ‘ইনস্টল’ বাটনে ক্লিক করে ফন্টটি ইনস্টল করে নিন। এখন নিচের স্ক্রিনশট অনুযায়ী আপনার গুগল ক্রোমের উপরের দিকে ডানপাশে (ক্লোজ বাটনের নিচে) মেন্যু আইকনে ক্লিক করুন। এতে কতগুলো অপশন ওপেন হবে। সেখান থেকে ‘সেটিংস’ ক্লিক করুন।


এবার যে পেজটি আসবে, তার একদম নিচের দিকে ‘শো অ্যাডভান্সড সেটিংস’ সিলেক্ট করলেই ‘ওয়েব কনটেন্ট’ মেন্যুতে ‘কাস্টমাইজ ফন্ট’ বাটন দেখা যাবে। ‘Customize Fonts’  এ ক্লিক করলে ফন্ট মেন্যু আসবে।


শর্টকাটঃ এই পর্যন্ত আসার জন্য ক্রোমে নতুন ট্যাব খুলে এড্রেস বারে এই লিংকটি  chrome://settings/fonts  কপি-পেস্ট করে এন্টার দিন! এখান থেকে ‘Standard Font’ (স্ট্যান্ডার্ড ফন্ট) অপরিবর্তিত রেখে নিচের ‘Serif Font’ ও ‘Sans-serif Font’ পরিবর্তন করে ‘Siyam Rupali’ নির্বাচন করে ‘Done’ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এখন আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখতে সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি সমস্যা থাকে, তাহলে স্ট্যান্ডার্ড ফন্টের জায়গায়ও সিয়াম রূপালি নির্বাচন করে দেখতে পারেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.