অদ্ভুতুড়ে 8:32 AM
samgsung-smart-phone

স্যামসাং আনছে স্মার্টফোন ‘জেড’, অ্যান্ড্রয়েড নয়, নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ‘জেড’ বাজারে আনছে স্যামসাং। আজ সোমবার নতুন এই স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
স্যামসাং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে রাশিয়ার বাজারে প্রথম টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর ‘জেড’ স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে।
আগামীকাল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টাইজেন ডেভেলপার কনফারেন্সে এই স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্যামসাং কর্তৃপক্ষ।
স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি এস সিরিজসহ অধিকাংশ স্মার্টফোনেই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে।
২০০৯ সাল থেকে বাডা নামের অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেছিল স্যামসাং। তবে এই এই অপারেটিং সিস্টেমটি তেমন জনপ্রিয় হয়নি। পরে ইনটেলের সঙ্গে ওপেন সোর্স লিনাক্সভিত্তিক টাইজেন প্ল্যাটফর্ম তৈরি করে স্যামসাং। ফেব্রুয়ারিতে বাজারে আসা স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার ২ স্মার্টওয়াচে টাইজেন ব্যবহূত হলেও প্রথমবারের মতো ‘জেড’ স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম আনছে তারা।
স্যামসাংয়ের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান ডিজে লি জানিয়েছেন, টাইজেননির্ভর স্যামসাং জেড ব্যবহারকারীরা দ্রুত ওয়েব ব্রাউজিং ও অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.