অদ্ভুতুড়ে 4:32 AM
কলকাতা ফেরত শাকিবের বোধোদয়(Enlightenment)

সেটে দেরি করে আসা নিয়ে ‘ঢালিউড কিং’ শাকিব খানের বদনাম আছে। এ জন্য অনেক প্রযোজককে গুণতে হয়েছে লোকসান। অবশেষে বোধোদয় (Enlightenment) হল তার। কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক কলকাতা সফর।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দুই শিফটে কাজ করবেন শাকিব। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক শিফট। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আরেক শিফট।শাকিবের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বৃহস্পতিবারই। সে অনুযায়ী সকাল থেকে ‘বসগিরি’র শুটিং করছেন তিনি।

রাজধানীর বসুন্ধরার তিনশ ফিট এলাকায় সকাল ৯টায় ক্যামেরা সামনে দাঁড়ান শাকিব। তাহলে কি প্রথম দিনেই শাকিব দেরি করলেন? ‘আরে না। আমরাই একটু দেরি করে কল টাইম দিয়েছিলাম, সকাল সাড়ে আটটায়। উনি সময়মতই এসেছেন।’—জানালেন ‘বসগিরি’র পরিচালক শামীম আহমেদ রনি।

শিল্পী সমিতির সভাপতির হুট করে এমন সিদ্ধান্তের কারণ কী? শাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কলকাতায় ‘শিকারী’র সেটে গিয়ে তার এ বোধোদয় হয়েছে। সেখানে দেখেছেন লাইটম্যান থেকে শুরু করে সবাই সময় মেনে কাজ করেন। সন্ধ্যা ৭টার পর কেউ কাজ করেন না। যদি কাজ করতে হয় তাহলে দ্বিগুণ পারিশ্রমিক গুণে নেন।খুব শিগগিরই শিল্পী সমিতির মিটিং ডেকে সকল সদস্যদের জন্য এ নিয়ম আনুষ্ঠানিকভাবে চালু করবেন শাকিব— জানায় সূত্রটি।

এদিকে ‘বসগিরি’র সেটে শাকিব ঢুকেছেন কোনো নায়িকা ছাড়াই। পরিচালক জানালেন ১৪ মে সংবাদ সম্মেলনে নায়িকার নাম ঘোষণা হবে। সম্ভাব্য তালিকায় মাহিয়া মাহি থেকে শুরু করে কলকাতার কোয়েল মল্লিক আছেন। ‘বসগিরি’ প্রযোজনা করছে খান ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার টপি খান প্রযোজিত প্রথম ছবি ‘ওয়ার্নিং’ মুক্তি পায় ২০১৫ সালে। ‘বসগিরি’ মুক্তি পাবে কোরবানির ঈদে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.