বলিউড দাপিয়ে বেড়িয়ে এবার হলিউডে নিজেদের জায়গা তৈরি করছেন দীপিকা পাড়ুকোণ ও প্রিয়াঙ্কা চোপড়া। ভাগ্য সুপপ্রসন্ন হলে এবার এদের মধ্যে একজনকে দেখা যেতে পারে পরবর্তী বন্ডগার্ল (Bond Girl) হিসেবে। পিঙ্কভিলার প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
জেমন বন্ড ফ্রাঞ্চাইজের নির্মাতারা ড্যানিয়েল ক্রেগের বিকল্প হিসেবে নতুন বন্ডকে খুঁজছেন এটি সবার জানা। এর সঙ্গে সঙ্গে সবার মনে এক প্রশ্ন কে হচ্ছেন বন্ডগার্ল? আর এই চরিত্রের ক্ষেত্রে না শোনা যাচ্ছে দীপিকা ও প্রিয়াঙ্কার নাম। তারা নাকি এজন্য অডিশনও দিয়েছেন।
প্রিয়াঙ্কা ও দীপিকা দুইজনই হলিউডে ব্যস্ত সময় পার করছেন। একজন ‘থ্রিপল এক্স’ ছবির সিরিজে কার করছেন, আরেকজন ‘বওয়াচ’ ছবিতে কাজ করছেন।অবশ্য প্রিয়াঙ্কা ও দীপিকা ছাড়াও বন্ডগার্ল হিসেবে আরো কয়েকটি নাম শোনা যাচ্ছে। সূত্র জানিয়েছে, কে না বন্ডগার্ল হতে চায়? এটা এমন একটি চরিত্র যেটি সবার জন্যই আকাঙ্ক্ষিত, কিন্তু সুযোগ পায় একজনই। এখন এটি সম্পূর্ণ নির্মাতাদের ওপর নির্ভর করছে।
এবার দেখার পালা কে হচ্ছেন বন্ডগার্ল, প্রিয়াঙ্কা, দীপিকা নাকি অন্য কেউ!

Post a Comment