অদ্ভুতুড়ে 6:43 AM

মোবাইল ফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে

বাংলাদেশের বাজারে বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের ওয়াই ৬২৫, ওয়াই ৬ লাইট, ওয়াই ৬, জি প্লে মিনি, ওয়াই ৬ প্রো, অনার ফোরএক্স, পিএইট লাইট, জিআর থ্রি এবং জিসেভেন প্লাসের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।


এক বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই ৬২৫ ফোনটিতে ৫০০ টাকা, ১০ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই ৬ লাইটটিতে এক হাজার টাকা, ১২ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই ৬ ফোনটিতে এক হাজার টাকা,  ১৪ হাজার ৯৯০ টাকা দামের জি প্লে মিনিতে এক হাজার টাকা, ১৫ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই ৬ প্রোতে এক হাজার টাকা, ১৫ হাজার ৯৯০ টাকা দামের অনার ফোরএক্সে এক হাজার টাকা, ১৯ হাজার ৯৯০ টাকা দামের পিএইট লাইটে তিন হাজার টাকা, ১৯ হাজার ৯৯০ টাকা দামের জিআরথ্রিতে চার হাজার টাকা ও ৩৪ হাজার ৯৯০ টাকা দামের জিসেভেন প্লাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গেই ক্রেতারা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ)-এর ডিভাইস ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘সম্প্রতি বাজারে আসা প্রায় সব কটি স্মার্টফোনেরই দাম কমানো হয়েছে। ক্রেতাদের বাজেটর মধ্যে স্মার্টফোন আনার চেষ্টা করছি।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.