অদ্ভুতুড়ে 2:28 AM

চুমুর দৃশ্যে অভিনয় করতে করতে রীতিমতো ‘সিরিয়াল কিসার’ উপাধি পেয়ে গেছেন বলিউড অভিনেতা এমরান হাশমি।

 তবে পর্দায় নায়িকাদের চুমু দেওয়ার জন্য বাস্তবে গচ্চা দিতে হয় তাঁকে। এমরানের স্ত্রী পারভিন নায়িকাদের সঙ্গে স্বামীর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে নাকি এখনো রাগ করেন। তাই মান ভাঙানোর জন্য বউকে উপহার দিতে হয় এমরানের। তবে হীরা–জহরত নয়, প্রতি ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করার দণ্ড হিসেবে পারভিনকে একটি করে ব্যাগ উপহার দেন এমরান। কারণ, পারভিনের নাকি ব্যাগের ভীষণ শখ।

সম্প্রতি নিজের ‘দ্য কিস অব লাইফ’ বইয়ের উদ্বোধনীতে এই মজার কথাটি প্রকাশ করেছেন এমরান হাশমি। প্রথম প্রথম তাঁর স্ত্রী নাকি এই ‘চুমু বিষয়ে’ আরও বেশি রাগ করতেন। এত বছরে এই দৃশ্য দেখতে দেখতে হয়তো সয়ে গেছে তাঁর। তবে এমরানকে কিন্তু এখনো পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে না। এমরান বলেন, ‘আমার প্রতিটি ছবির চুমুর দৃশ্যের জন্য বউকে একটি করে ব্যাগ উপহার দিতে হয়। এই বিনিময় আমাদের মধ্যে একটি নিয়মের মতো হয়ে গেছে। পারভিনের আলমারি বোঝাই শুধু ব্যাগ আর ব্যাগ। ’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.